চাটমোহরে বিলকুড়ালিয়া বার্ষিকীতে ভূমিহীনদের সমাবেশ

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:০৮

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহরের বিলকুড়ালিয়া খাস জমি আন্দোলনের পুরোধা মুক্তিযোদ্ধা ও শিক্ষক আতাউর রহমান রানার প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে ২৬তম বিলকুড়ালিয়া বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিলকুড়ালিয়ার ১নং সিটে ভূমিহীন নারী-পুরুষের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ আসনের এমপি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোঃ মকবুল হোসেন। সমাবেশে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম নজরুল ইসলাম, হরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, ভূমিহীন নেতা মোঃ আনোয়ার হোসেন, ইসরাইল আলম প্রমুখ। সমাবেশে বক্তারা বিলকুড়ালিয়ার প্রায় ৫০০ একর খাসজমি ভূমিহীনদের মাঝে হস্তান্তরের পদক্ষেপ গ্রহণ করায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য মোঃ মকবুল হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আগামী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করে নৌকাকে বিজয়ী করার অঙ্গীকার করেন।