জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবলের বরিশাল বিভাগীয় পর্যায়ের (অনূর্ধ্ব-১৭) প্রতিযোগিতা গত বুধবার থেকে শুরু হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার বালিকার খেলায় বরগুনা ২-০ গোলে ভোলাকে হারিয়ে সেমিফাইনালে উঠে আসে। শারমিন ও উর্মি একটি করে গোল দেন। অপরদিকে বালকে ভোলা ৩-০ গোলে বরগুনাকে হারিয়ে শেষ চারে ওঠে। মাহাদী, রবিন ও রবিন-২ গোলগুলো করেন। আজ শুক্রবার সেমিফাইনালে পিরোজপুর জেলার বালিকা দলের সাথে ঝালকাঠী এবং পিরোজপুর জেলার বালক দলের সাথে বরিশাল জেলার খেলা হবে।
উদ্বোধনী দিনে বালিকা বিভাগে ঝালকাঠী জেলা টাইব্রেকারে বরিশাল জেলাকে পরাজিত করে। অপরদিকে বালক বিভাগে বরিশাল জেলা ৩-০ গোলে ঝালকাঠী জেলাকে হারায়।
শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম এমপি উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার এম ডি আব্দুস সালাম।
