এল ক্ল্যাসিকো ২৬ অক্টোবর

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৯

মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোর দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। স্পানিশ ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ২৬ অক্টোবর মুখোমুখি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বার্সেলোনার মাঠ ন্যু-ক্যাম্পে। গতবছর এই মাঠেই কাতালান ক্লাবটির কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর আবার ন্যু-ক্যাম্পে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। লা লিগায় এ পর্যন্ত দুই দল ১৭৮ ম্যাচে মুখোমুখি হয়েছে। এ খেলায় উভয় দলের জয় সমান ৭২টি করে। অপর ৩৪টি ম্যাচ ড্র হয়েছে। মর্যাদার লড়াইয়ে এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে উভয় দলের জন্যই। দ্বিতীয় এল-ক্লাসিকো ফেব্রুয়ারির শেষের দিকে কিংবা মার্চের শুরুতে হওয়ার সম্ভাবনা থাকলেও দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।