ভুটানের সিনিয়র ফুটবল দল আজ দুপুরে বাংলাদেশে আসবে। দুপুরে পৌঁছানোর কথা রয়েছে ভুটানের। ভুটানের সিনিয়র খেলোয়াড়রা ঢাকায় পা রাখার আগেই ছোটোদের ভুটান মাঠে নেমে যাবে নেপালে। সেখানে সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলে ভুটান এবং বাংলাদেশ মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে। বেলা ১১টায় খেলা। বিকাল ৩টায় দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও মালদ্বীপ মুখোমুখি হবে। জমির, ফাহিম, তানভির, হূদয়, জাতীয় দলে ডাক পাওয়া এবং অনূর্ধ্ব-১৮ দলের অধিনায়ক ইয়াসিন আরাফাত, বাপ্পীরা মুখিয়ে আছেন ভুটানকে মোকাবিলা করার জন্য। আক্রমণভাগের উচ্ছ্বাস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ভুটান কেন যে কোনো দলের বিপক্ষেই লড়াই করার জন্য প্রস্তুত ছিল বাংলাদেশ।
গতকাল সকালের সেশন এবং সুইমিংপুল সেশন করেছেন বাংলাদেশের কিশোর ফুটবলাররা। সন্ধ্যায় পুরো দল নিয়ে ইংলিশ কোচ এন্ড্রু পিটার খুব আশাবাদী। তিনি বাফুফের একাডেমিতে কাজ করছেন। সেই দলটা নিয়ে নেপালে গেছেন সাফে খেলবেন। তিনি আগেই জানিয়ে গেছেন তারা ভবিষ্যত্ দল গড়ার কাজে পরিকল্পনা করছেন। সাফ হবে একটা পরীক্ষা। বর্তমান রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ ফুটবল দল এবার চ্যাম্পিয়ন হতে পারে যদি আজ সেমিফাইনাল ম্যাচটা উতরে যেতে পারে। গত দুই বারের চ্যাম্পিয়ন স্বাগতিক নেপাল ছোটোদের সাফ হতে বিদায় নিয়েছে। শক্তিশালী ভারত রয়েগেছে। বাংলাদেশের জন্য চ্যাম্পিয়ন হওয়া কঠিনই হবে। তবে তাদের সামনে বাড়তি প্রেরণা হচ্ছে এবার গ্রুপ পর্বে ভারতকে জিততে দেয়নি বাংলাদেশ। উলটো বাংলাদেশ সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ভারতকে ঝুলিয়ে রেখেছিল।
