মেধাবৃত্তির টাকা পাওয়া নিয়ে শিক্ষার্থীদের দুর্ভোগ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৬

কুমিল্ল­া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অর্থ সংকটের কারণে কুমিল্ল­া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেধাবৃত্তির টাকা প্রদানের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অর্থ পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। প্রতি বছর জুন-জুলাই মাসে এ অর্থ পাওয়া গেলেও এ বছর তিন মাস পার হয়ে গেলেও মেধাবৃত্তির টাকা পায়নি শিক্ষার্থীরা। নিয়ম অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ স্নাতকে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের তালিকা করে শিক্ষাবোর্ড থেকে প্রতি বছর একটি বৃত্তি দেওয়া হয়। আগে মেধাবৃত্তির অর্থ জেলা হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে ছাড় করা হলেও এ বছর নতুন করে কুমিল্ল­া শিক্ষা বোর্ড থেকে মেধাবৃত্তির অর্থ তোলার নিয়ম করা হয়। নতুন নিয়মে জটিলতার পাশাপাশি কুমিল­া শিক্ষা বোর্ডের অর্থ সংকটের কারণে মেধাবৃত্তি প্রদানে বিলম্ব হচ্ছে। এ অবস্থায়, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অতিদ্রুত যাতে বৃত্তির টাকা হাতে পেতে পারে—সেজন্য শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও মাউশিসহ সংশ্লি­ষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি।

রাসেল আহমেদ

শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, কুমিল্ল­া বিশ্ববিদ্যালয়