সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
মিন্টু চন্দ্র রায় (১৮)। বাড়ি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ীর ইউনিয়নের উত্তর সোনাখুলী (ডাক্তার- পাড়া)। সেমু চন্দ্র রায় এবং তরু বালা দম্পতির ছেলে মিন্টু। দীর্ঘদিন ধরে সে হূদপিন্ডের রোগে ভুগছে। বিশেষজ্ঞ চিকিত্সকের পরীক্ষা-নিরীক্ষায় তার হূদপিন্ডে কয়েকটি ছিদ্র রয়েছে বলে ধরা পড়েছে। চিকিত্সার অভাবে ধীরে ধীরে তার হূদপিন্ডের কার্যক্ষমতাও কমতে শুরু হয়েছে।
দেশের ও ভারতের চিকিত্সকরা দ্রুত তার হূদপিন্ডের অপারেশনের পরামর্শ দিয়েছেন। মিন্টুর হূদপিন্ডের এ জটিল অপারেশনের জন্য প্রায় চার লাখ টাকার প্রয়োজন। মিন্টু চন্দ্র রায়ের জীবন বাঁচাতে সমাজের বিত্তশালী ও সহূদয়বান ব্যক্তিবর্গের আর্থিক সহায়তা চায় তার পরিবার। মোবাইল: ০১৯১৪-৭৮৩১১৫। বিকাশ নম্বর: ০১৭৪৩-৯০১৬৩৬ (ব্যক্তিগত)। ব্যাংক হিসাব নম্বর: ১৬১-১৫১-১২৮৬৫৮, ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড, সৈয়দপুর শাখা, নীলফামারী।
