মজার খবর শহর গাঁয়ে
ঘুরছে নেটে নেটে
কালো টাকা মিছিল করে
চলছে হেঁটে হেঁটে!
বন্দি খাঁচায় থাকতে নারাজ
যাচ্ছে ফেটে ফেটে
সাথে সাথে র্যাববাহিনী
হাজির গেটে গেটে!
টাকার স্বভাব ওড়ার স্বভাব
কবর কেন বস্তাতে
বন্দি টাকার অভিশাপে
হবেই হবে পস্তাতে!
এই কারণে কোটি টাকা
জেল থেকে যায় হাজতে
কালো টাকা আলো দেখে
বলছে হবে কাজ ওতে!
