চীনে ৯৮টি ফুটবল মাঠের সমান বিমানবন্দর

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৪

চীনে একটি মেগা বিমানবন্দর দাক্সিংয়ের যাত্রা শুরু হয়েছে। চায়না ডেইলির তথ্য অনুযায়ী ৭ লাখ বর্গমিটারের বিমানবন্দরটি প্রায় ৯৮টি ফুটবল মাঠের সমান। বৃহস্পতিবার পিপলস রিপাবলিক অব চীনের ৭০ বছর পূর্তি। সেই উপলক্ষ্যে বুধবার প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ে এই বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিয়েনআনমেন স্কয়ার থেকে মাত্র ৪৬ কিলোমিটার দক্ষিণে এই বিমানবন্দরের অবস্থান। এটি নির্মাণে ব্যয় হয়েছে ১১ বিলিয়ন ডলার। দেখতে অনেকটা তারা মাছের (স্টার ফিশ) মতো হওয়ায় চীনা এই বিমানবন্দরকে অনেকে ‘স্টার ফিশ’ বলে অভিহিত করেছে।

নতুন এই বিমানবন্দরে আছে বিশ্বের সবচেয়ে বড়ো টার্মিনাল। ২০২৫ সাল নাগাদ ১৭ কোটি যাত্রী ব্যবহার করবেন এই বিমানবন্দর। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের তথ্য অনুযায়ী, দাক্সিং দিয়ে অভ্যন্তরীণ সাতটি রুটে বিমান চলাচল শুরু হয়েছে।