দেশের অর্থনীতির চাকাকে যে কয়টি খাত চাঙা করেছে তার মধ্যে অন্যতম পোশাক শিল্প। অথচ এ শিল্পের শ্রমিকদের দুর্দিনের অন্ত নেই। বিনা নোটিশে কারখানা বন্ধ হলে সংশ্লিষ্ট শ্রমিকদের বিড়ম্বনা বাড়ে আরো। তেমন অবস্থার শিকার ক্রস লাইন ওভেন গার্মেন্টস-এর অঙ্গ প্রতিষ্ঠান কনফিডেন্স গার্মেন্টস ওয়াশিং প্ল্যান্টের শ্রমিক-কর্মচারীরা। তাদের দাবি জোরপূর্বক অব্যাহতিপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে। তারই প্রতিবাদে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে কয়েকটি শ্রমিক সংগঠন।
