শরীরের অতিরিক্ত ওজন মানেই নানা রোগের আশঙ্কা বৃদ্ধি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেটাবলিজম কমতে থাকায় ধীরে ধীরে বাড়তে থাকে ওজন। আর অতিরিক্ত ওজন থেকেই সৃষ্টি হতে পারে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হূদরোগ, আর্থ্রাইটিসসহ নানান রোগ। তাই বয়স ও উচ্চতা অনুযায়ী একজন মানুষের নির্দিষ্ট ওজনসীমা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। তবে অতিরিক্ত ওজন খুব দ্রুত কমিয়ে আনার প্রবণতা একদম ভালো নয়। জীবনধারায় পরির্বতন আনতে হবে ধীরে ধীরে। দৈনিক সুষম খাদ্যাভ্যাস এবং নিয়মিত শরীরচর্চা এনে দিতে পারে সুন্দর সমাধান। খাদ্য তালিকা নির্বাচন করতে প্রয়োজনে পুষ্টিবিদের সহায়তা নেওয়া যেতে পারে। এছাড়া নিজেকে সতেজ এবং কর্মোদ্যোম রাখতে শরীরচর্চার বিকল্প নেই। তাই লক্ষ্যস্থির রেখে ওজন কমাতে হবে ধীরে ধীরে। এতে হিতেবিপরীত হওয়ার আশঙ্কা থাকবে না।
লেখক :ডা. তানজিয়া নাহার তিনা
