জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ), প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী চেয়ারম্যান মো. ফারুক হোসেনের উপস্থিতিতে এনএসডিএ-এর সদস্য (প্রশাসন ও অর্থ) পীযূষ কান্তি নাথ এবং পিডব্লিউসি বাংলাদেশের ম্যানেজিং পার্টনার মামুন রশীদ বুধবার এনএসডিএ কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্ম পরিকল্পনা প্রণয়ন বিষয়ে স্বাক্ষরিত চক্তুিপত্র হস্তান্তর করেন
০০০
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) গত ২৪ সেপ্টেম্বর ব্যাংকের করপোরেট অফিসে ইউসিবি প্রিপেইড কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসা সাউথ এশিয়ার বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর সৌম্য বসু, তিনি ভিসা পক্ষ থেকে ইউসিবি ব্যবস্থাপনা পরিচালকের কাছে এক্সেলেন্স ইন প্রডাক্ট ইনোভেশন ২০১৮-১৯ অ্যাওয়ার্ড তুলে দেন
০০০
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর ট্রেনিং ইনস্টিটিউটে গতকাল ‘এজেন্ট ব্যাংকিং অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটির উদ্বোধন করেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী ও মো. সিরাজুল হক
০০০
ইউনিয়ন ইন্স্যুরেন্স কো. লি.-এর ১৯তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন পল্টু। উপস্থিত শেয়ারহোল্ডারবৃন্দ কোম্পানির ব্যবসার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। বার্ষিক সাধারণ সভা শেষে ১১০তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন পল্টু পুনরায় পরবর্তী মেয়াদের জন্য কোম্পানির চেয়ারম্যান নির্বাচিত হন
