দেশের চতুর্থ প্রজন্মের বিমা কোম্পানীর মধ্যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স ২০১৮ সালে কোম্পানির দায় ও পরিসম্পদের ভ্যালুয়েশনের ফলাফল অনুযায়ী লাভসহ একক বিমায় চালু পলিসির ওপর প্রতি ১০০০ টাকার বিমা অঙ্কের ওপর ৭০ টাকা হারে বোনাস ঘোষণা করেছে। যে সকল পলিসি ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চালু রয়েছে, সে সকল পলিসিতে রিভার্সনারি বোনাস প্রদান করা হবে। এই বোনাস সকল মেয়াদের লাভযুক্ত চালু পলিসির জন্য একই হারে প্রদান করা হবে। এই বোনাসের হার পরবর্তী বোনাস ঘোষণার পূর্ব পর্যন্ত পলিসি গ্রাহকের মেয়াদপূর্তিতে অথবা মৃত্যুতে তার নমিনীকে প্রদান করা হবে। - প্রেস বিজ্ঞপ্তি
