কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উদ্যোগে বিজিবি দিবস উদযাপন করা হয়েছে। কুমিল্লা কোটবাড়িস্থ বিজিবি সদর দপ্তরের শালবন মাল্টিপারপাস হলে গতকাল রবিবার দুপুরে আলোচনা সভা, কেক কাটা ও প্রীতিভোজের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মো. আমিরুল ইসলাম সিকদার। অনুষ্ঠানে কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, ১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন, বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, এনএসআই, আনসার-ভিডিপিসহ জেলার বিভিন্ন সামরিক-বেসামরিক প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি কর্নেল মো. আমিরুল ইসলাম সিকদার বলেন, বিজিবির প্রতিটি সদস্য অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার এবং মাদক পাচার প্রতিরোধে জিরো টলারেন্স দেখিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। এক্ষেত্রে তিনি সকলকে আন্তরিকভাবে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
মহেশপুরে ৫৮ বিজিবির প্রীতিভোজ
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, রবিবার দুপুরে বিজিবি দিবস উপলক্ষে ঝিনাইদহের মহেশপুরে খালিশপুরস্থ ৫৮ বিজিবি’র হেড কোয়ার্টারে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
প্রীতিভোজ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লে. কর্নেল জিল্লুর রহমান, ৫৮ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর জসিম উদ্দিন, মহেশপুর অতিরিক্ত পুলিশ সুপার মিলু রহমান, মহেশপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল আলম, মহেশপুর সোনালী ব্যাংকের ম্যানেজর হুমায়ুন কবির, মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সেলিম, নির্বাহী সদস্য শামীম আশরাফ, সীমান্ত বানী পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
