ক্যাপসন নিউজ

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:১০

ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১২০তম শাখা উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক এ কে আজাদ। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. শহীদুল ইসলাম সভাপতিত্ব করেন

০০০০০

দি একিম ল্যাবরেটরিজ লি. এর ৪২তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান নাগিনা আফজাল সিন্হাসহ এতে সভাপতিত্ব করেন। ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিন্হা অন্যান্য পরিচালক ও শেয়ারহোল্ডাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

০০০০০

গাজীপুরের শ্রীপুরের নয়নপুর বাজারে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ১২৭তম শাখা সম্প্রতি উদ্বোধন করা হয়। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তারিকুল আজমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মামুন-উর-রশিদ প্রধান অতিথি ছিলেন। এ সময় ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মেজবা উদ্দিন আহেমদ উপস্থিত ছিলেন

০০০০০০

ইসলামী ব্যাংক ট্রেনিং এ্যান্ড রিসার্চ একাডেমির উদ্যোগে ‘ইফেক্টিভ অডিট কনডাকশন এ্যান্ড কমপ্লায়েন্স ইন ব্যাংকস’ শীর্ষক কর্মশালা সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান ড. মো. জিল্লুর রহমান। ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাহের আহমদ, আইবিটিআরএ’র ডাইরেক্টর জেনারেল ড. মাহমুদ আহমদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন