হাত দিয়ে বানানো ‘ওকে’ ভঙ্গি এখন ঘৃণ্য সংকেত। ‘অ্যান্টি-ডিফেমেশন লিগ’ (এডিএল)-এর এক নতুন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গতকাল সিএনএনের এক খবরে বলা হয়েছে, এডিএল বৃহস্পতিবার ‘ওকে’ সংকেতসহ আরো কিছু সংকেত তাদের ডাটাবেজে যুক্ত করেছে; যা উগ্রবাদীরা ব্যবহার করে থাকে।
‘সবকিছু ঠিক আছে’ বোঝাতে ব্যবহূত ওকে সংকেত বিশ্বব্যাপী পরিচিত। কিন্তু ‘অলটারনেটিভ-রাইট’রা এই সংকতকে সহযোজিত করেছে। বিশেষ করে, ২০১৯ সালে এই সংকেতকে নিজেদের সংকেত বলে ব্যবহার করেছে কিছু শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীরা। এডিএলের প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত কিছু শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী তাদের মতাদর্শকে অকপটে প্রকাশ্যে এই সংকেতকে ব্যবহার করেছে। নিউজিল্যান্ডের দুটি মসজিদে হামলাকারী অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী ব্রেনটন টারান্টকে যখন আদালতে নেওয়া হয় তখন তিনি এই ‘ওকে’ সংকেতটি দেখান। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে তা দেখা গেছে। এডিএলের সিইও জনাথন গ্রিনব্লাট এক বিবৃতিতে বলেন, এই ছবির অর্থ আইনপ্রয়োগকারী সংস্থা এবং জনগণকে পূর্ণাঙ্গভাবে জানানো উচিত। এর মাধ্যমে স্কুল বা কমিউনিটিতে বিদ্বেষকারীর উপস্থিতি বোঝা সম্ভব হতে পারে। ওকে সংকেতের পাশাপাশি বোল কাট, হ্যাপি মার্চেন্ট, মুন ম্যান-এর ছবি ও সংকেতকে ঘৃণ্য হিসেবে উল্লেখ করেছে এডিএল।
