টঙ্গীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত আমেরিকা প্রবাসী

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:১২

গাজীপুরের টঙ্গীতে সন্ত্রাসী হামলায় আহত হয়েছে এক আমেরিকা প্রবাসী। গত বুধবার রাত দশটার দিকে টঙ্গী আরিছপুর তিনতলা মসজিদের মধুমিতা রোডের গলিতে এ ঘটনা ঘটে। প্রবাসী মোহাম্মদ আবু টঙ্গী বাজার থেকে তার চাচার বাড়ি যাওয়ার পথে সাত-আট জনের একটি সন্ত্রাসী গ্রুপ হঠাত্ তার ওপর আক্রমণ করে। এ সময় তার চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তার হাত-পা ও পেটে জখম হয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। জরুরি চিকিত্সা দেওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি বর্তমানে শঙ্কামুক্ত বলে চিকিত্সকরা জানিয়েছেন। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি।