নারীকে নির্যাতনের অভিযোগে পুলিশ কর্মকর্তা ক্লোজ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৩

৯৯৯ ফোন করে পুলিশের সহায়তা চাওয়ার অভিযোগে এক নারীকে বাসা থেকে সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে তুলে নিয়ে গিয়ে নির্যাতন ও মিথ্যা মামলায় আটক করার অভিযোগ উঠেছে পুলিশ পরির্দশক নওয়াবুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রতিকার চেয়ে অভিযুক্ত পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে গত ২৩ সেপ্টেম্বর রংপুর বিভাগ পুলিশ রেঞ্জ (ডিআইজি) ও গাইবান্ধা পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শাম্মি আকতার। অভিযুক্ত পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমান সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ। গত ২৪ সেপ্টেম্বর তাকে অন্য একটি ঘটনায় জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।  ভুক্তভোগী শাম্মি আকতার ধাপেরহাটের পালানপাড়া গ্রামের সাজু প্রামাণিকের মেয়ে।