বরিশালে মোটরসাইকেল দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৩

জেলার বাকেরগঞ্জ উপজেলার দুধল-মৌ গোলদাড়বাড়ি এলাকার নয়ারাস্তায় সড়ক দুর্ঘটনায় মোল্লা নাজমুল ইসলাম (২৬) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত পৌনে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোল্লা নাজমুল নড়াইল জেলার কালিয়া উপজেলার বালারহাট এলাকার মোল্লা নজরুল ইসলামের পুত্র।