ডিজিটাল দেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নাই :গণপূর্তমন্ত্রী

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৪

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত আধুনিক বিজ্ঞানমনস্ক অসাম্প্রদায়িক কুসংস্কারমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নাই। প্রধানমন্ত্রী ভালো থাকলে, সুস্থ থাকলে, দেশবাসী ভালো থাকবে। মন্ত্রী গতকাল বৃহস্পতিবার নাজিরপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলার পল্লি সড়ক রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত দুস্থ মহিলা শ্রমিকদের সঞ্চয়কৃত অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, দেশে অকল্পনীয় উন্নয়ন হচ্ছে। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার রোজি আক্তার।

অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, নাজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, শেখ মাটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিয়ার রহমান, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন এবং কৃষক লীগ নেতা আতিয়ার রহমান চৌধুরী বক্তব্য রাখেন।