বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, আসন্ন শারদীয় দুর্গাপূজা ও নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডিডিএলজি ড. এ টি এম মাহবুব-উল-করীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নরসিংদী প্রেসক্লাব নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক তানবীর মোহাম্মদ আজীম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুষমা সুলতানা প্রমুখ।
