দর্শকরা আগের তুলনায় ম্যাচিউর। তারা পুরো পৃথিবীর সিনেমা দেখে। নেটফ্লিক্স এসে গেছে। সারা পৃথিবী দেখতে পাচ্ছে এক জায়গায়। আমরা সিনেমাকে কতটা উর্বর করতে পারছি সেটাই বিষয়। সে হিসেবেই আমার চরিত্রে বৈচিত্র্য এনেছি। আমি রাজকাহিনি, দহন, পারমিতার একদিনের মতো চলচ্চিত্রে কাজ করেছি। এখন ভালো সিনেমার মাপকাঠি কিন্তু অনেক রকম হয়। শুধুমাত্র কমার্শিয়াল সাকসেসই ভালো সিনেমার মাপকাঠি নয়। তাহলে নাসিরুদ্দিন শাহ’র ইজাজাত এত পপুলার হতো না। দলাম্ভে এত পপুলার হতো না। ছবিটি অত কমার্শিয়াল সাকসেস পায়নি, কিন্তু জীবনের গল্প রয়ে গেছে। ভালো ছবি হতে গেলে ভালো বিষয়, ভালো অভিনয়, ভালো বার্তা থাকতে হবে। অনেক ছবি আছে কমার্শিয়াল সাকসেস না পেয়েও মানুষের হূদয়ে গেঁথে গেছে। আমি নিজেও অনেকে কমার্শিয়াল সিনেমা করেছি। সেই সিনেমাগুলোকে কোনোদিন প্রত্যাখান করতে পারবো না। ওই সিনেমাই কিন্তু আমাকে আজকের ঋতুপর্ণা বানিয়েছে। আই অ্যাম প্রডাক্ট অব কমার্শিয়াল ফিল্ম।
সিনেমার সার্বিক বিষয় পরিবর্তন প্রসঙ্গে
কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা ঋতুপর্ণা
