ছ বি ও গ ল্প

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪১

মুক্তি পেয়েছে ‘হাউজফুল ৪-এর ট্রেলার। অক্ষয় কুমার, কৃতি শ্যানন, ববি দেওলদের এই সিনেমার ট্রেলার মুক্তি পাওয়ার পরপরই ইউটিউবে কয়েক লক্ষ ভিউ হয়ে যায়। ট্রেলারে অক্ষয় থেকে রিতেশ কিংবা কৃতি, পূজা হেগড়েদের দুটি করে চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। অক্ষয় কুমার, কৃতি শ্যানন, ববি দেওল, কৃতি খারবান্দা, রিতেশ দেশমুখ ও পূজা হেগড়ের পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকি ও রানা দাগগুবতিকেও। আগামী ২৫ অক্টোবর মুক্তি পাবে প্রযোজক সাজিদ নাদিওয়াদওয়ালার এই সিনেমা

 

০০০

শাকিব খানের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন ছিল গতকাল। জন্মদিনে ছেলের সঙ্গে দেখা করেছেন শাকিব খান। পুত্রের গালে চুমু খেয়ে কক্সবাজারে উদ্দেশ্যে উড়াল দিয়েছেন তিনি।

শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র পুত্র আব্রাম খান জয় ৩ বছরে পা দিয়েছে। জন্মদিনে ছেলেকে দেখতে কেক ও উপহার নিয়ে অপু বিশ্বাসের বাসায় হাজির হয়েছিলেন শাকিব। বাবাকে দেখেই জড়িয়ে ধরে জয়। কিছুক্ষণ বাবা-ছেলের খুনসুটি চলে। এ সময় বাবার গাড়িতে বসে কিছুক্ষণ কাটানোর পর পুত্রের গালে চুমু খেয়ে বিদায় নেন শাকিব

 

০০০

বাঙলা নাট্যদল ঢাকার একটি সক্রিয় সংগঠন। তাদের দর্শকনন্দিত ‘মেঘ’ নাটকটি আগামীকাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে প্রদর্শিত হবে