ছোটপর্দা ‘সোনার খাঁচা’

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪২

 

এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘সোনার খাঁচা’। নাটকটি প্রতি সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার হচ্ছে। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, তানজিকা আমিন, নাবিলা ইসলাম, আল মনসুর, ফজলুর রহমান বাবু, আ খ ম হাসান, শাহানাজ খুশি, শানু, আরফান আহমেদ, সজিব, হারুন, রাজা প্রমুখ। তৃণমূলের সবচেয়ে প্রাচীন সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম ইউনিয়ন পরিষদ। মানুষ যেকোনো প্রয়োজনে তাদের আশ্রয়স্থল ভাবে এই পরিষদকে। প্রতিবার নির্বাচন আসে, মানুষ স্বপ্ন দেখে তাদের ভাগ্যের পরিবর্তন হবে। অনেক স্বপ্ন নিয়ে জনসাধারণ পরিষদের নেতা নির্বাচিত করে। কিন্তু পরিষদের চেয়ারে বসে সবাই যেন বদলে যায়।