স্বাধীনতা কাপ ফুটবল

কোয়ার্টার ফাইনাল শুরু আজ

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:১৬

স্পোর্টস রিপোর্টার

স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের একদিন বিরতি দিয়ে আজ হতে কোয়ার্টার ফাইনাল খেলা শুরু হচ্ছে। চার দিনে চারটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আরামবাগ ও ব্রাদার্স মুখোমুখি হবে। আগামীকাল দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনী ও শেখ রাসেল ক্রীড়া চক্র। বৃস্পতিবার আবাহনী ও সাইফ স্পোর্টিং, বসুন্ধরা কিং ও রহমতগঞ্জ। সবকয়টি খেলা বিকাল সাড়ে ৪টায় শুরু হবে।