কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা
উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মালতি গ্রামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ধর্ষিতার মা জানান, তার মেয়ে সন্ধ্যায় বারান্দায় খেলছিল। এমন সময় প্রতিবেশী মরহুম ইউনিস আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৫২) তাকে ফুসলিয়ে বাড়ির পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির চিত্কারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে মেয়েটিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন বলেন, ঘটনাটি শোনার পর রাতেই ধর্ষককে গ্রেফতার করেছি। ইতিমধ্যে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
