চাটমোহরে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৭

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহর থানা পুলিশ শুক্রবার দুপুরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। তিনি হলেন উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর মসজিদপাড়া গ্রামের রোস্তম আলীর স্ত্রী শান্তি খাতুন (৩২)।

নিহতের বাবা একই ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের হজরত আলী অভিযোগ করেন, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে তার জামাতা রোস্তম আলী বৃহস্পতিবার রাতের কোনো এক সময় শান্তিকে হত্যা করে। পরে প্রচার করা হয় শান্তি হার্ট এ্যাটাক করেছে। হাসপাতালে আনার পথেই মারা যায়।

ওসি সেখ মো. নাসীর উদ্দিন জানান, ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।