বাছাইকৃতরা যাচ্ছেন ভারতে খেলতে

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:১৬

স্পোর্টস রিপোর্টার

ফারাজ গোল্ডকাপ ফুটবল থেকে বাছাই করা খেলোয়াড়দের নিয়ে গড়া ফুটবল দল খেলতে যাচ্ছে ভারতের শিলিগুড়ি ও জলপাইগুড়িতে। দুইটি পৃথক টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বলে গতকাল দুপুরে সোনালী অতীত ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন কর্মকর্তারা। যেখানে উপস্থিত ছিলেন শেখ মোঃ আসলাম, হাসানুজ্জামান খান বাবলু, ফারাজের বড় ভাই জারেফ আয়াত হোসেন।

হলি আর্টিজানে নিহত হন ফারাজ। তার নামে সোনালী অতীত ক্লাব ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে দুই বছর ধরে। সেখান থেকে বাছাই করা ফুটবলারদের দেড় মাস প্রশিক্ষণ দিয়ে ১৪ ডিসেম্বর ভারতে যাচ্ছে ফারাজ কম্বাইন্ড ইউনিভার্সিটি ফুটবল দল নামে। শাহজালাল ইসলামী ব্যাংক পৃষ্ঠপোষকতা করছে।