ঝিনাইদহে সাত জুয়াড়ি গ্রেফতার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৮

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রাম থেকে সাত জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা। শুক্রবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ঝিনাইদহ সদর উপজেলার ছয়াইল গ্রামের নুরুল হক মোল্লার ছেলে শুকুর আলী মোল্লা, একই গ্রামের আফসার মোল্লার ছেলে আইয়ুব মোল্লা, উলফাতের ছেলে ইজাজুল, লৌহাজংগা গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল ওহাব মোল্লা, হাটগোলপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে টুকু, আমানউল্লার ছেলে রেজাউল ও তিওরদহ গ্রামের তাজুল ইসলামের ছেলে টিটো মিয়া।

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বেড়বাড়ি গ্রামের একটি বাড়িতে জুয়া খেলা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে হাটগোপালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা সেখানে অভিযান চালান। এসময় জুয়ার সরঞ্জাম ও টাকাসহ ঐ সাতজনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।