নেতা হব

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:১০

সাজ্জাদ হোসেন

 

আমি হব নেতা,  ক্লাব সভাপতি,

ইশকুল কমিটিতে হব মহারথী।

হাতে কার্ল মার্কস, তাতে কি বা যায়,

হব আলহাজ দেশের টাকায়।

ক্যাসিনোর ভাগ ঠিক ঠিক পাব,

স্কুল তদবিরে আরো আরো খাব।

যাব সংসদে, দেব চিত্কার—

‘রুখো দুর্নীতি, ওহে সরকার।’

পরে পাঞ্জাবি, মাখিয়ে সুবাস

ভদ্র (!) সমাজে করি বসবাস।

 

বোকা পাবলিক অকারণে বকে,

বোঝে না যে আমি আছি ঠিক ছকে।

যস্মিন দেশে যদাচারী হও,

তুমি নিশ্চয়ই বোকা গাধা নও।

বামে-ডানে মিলে লুটোপুটি খাও

গোপনে যা আসে, মুঠোভরে নাও।