বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল
বরিশাল অফিস
বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবলে গতকাল শুক্রবার পিরোজপুরকে ২-০ গোলে পরাজিত করে ঝালকাঠী জেলার বালিকারা বিভাগীয় পর্যায়ের ফাইনালে উঠেছে। অপরদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবলের খেলায় পিরোজপুরকে ৫-০ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে বরিশালের বালকরা। টুর্নামেন্টের অপর সেমিফাইনালে আজ শনিবার বেলা ১১টায় পটুয়াখালীর বালিকারা বরগুনার মোকাবিলা করবে ও বিকালে পটুয়াখালী জেলার বালকরা ভোলার মুখোমুখি হবে।
