পাহাড়তলী ও বন্দর থানা চ্যাম্পিয়ন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৯

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

পাহাড়তলী থানা বালিকা দল বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে চট্টগ্রাম মহানগর পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। গত বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরস্থ শহীদ প্রকৌশলী সামশুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পাহাড়তলী থানা তাছফিয়ার দেওয়া একমাত্র গোলে ১-০ ব্যবধানে চান্দগাঁও থানা বালিকা দলকে পরাজিত করে। একই ভেন্যুতে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবলের ফাইনালে বন্দর থানা বালক দল ৬-১ গোলে পাঁচলাইশ থানা বালক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। দলের হয়ে তানভীর হ্যাটট্রিক এবং নয়ন দুটি ও সুমন দাশ অপর গোলটি করেন। বিজিত দলের সান্ত্বনার গোলটি দেন আবদুর নুর।