মাত্রাতিরিক্ত ব্যথানাশকে স্বাস্থ্যঝুঁকি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩০

ব্যবস্থাপত্র ছাড়াই ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়া নতুন কোনো ঘটনা নয় আমাদের দেশে। এসব ওষুধের মধ্যে ব্যথানাশক সেবনের পরিমাণ সবচেয়ে বেশি। এই মাত্রাতিরিক্ত ব্যথানাশক সেবনে অনেকেই আক্রান্ত হচ্ছেন নানান রোগে। আর তাই প্রয়োজন সতর্কতা ও সচেতনতা। ব্যথানাশক ওষুধ মূলত মানবদেহে প্রোস্টাগ্ল্যান্ডিন নামক সাইটোকাইন তৈরিতে বাধা দেয়। এই প্রোস্টাগ্ল্যান্ডিন আমাদের শরীরে ব্যথার অনুভূতি জাগায়। তবে এর অন্যান্য উপকারী ভূমিকাও রয়েছে আমাদের শরীরে। নিয়মিত এবং পরিমাণে বেশি ব্যথানাশক গ্রহণে প্রোস্টাগ্ল্যান্ডিনের উপকারী দিক বন্ধ হয়ে যায়। আর এতেই তৈরি হয় নানান স্বাস্থ্যঝুঁকি। শ্বাসকষ্ট, গ্যাস্ট্রিক আলসার, কিডনি ও যকৃতে সমস্যা, উচ্চ রক্তচাপ, ত্বক লাল হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা সৃষ্টি হতে পারে ব্যথানাশকের কারণে। আর তাই যেকোনো ব্যথানাশক গ্রহণের পূর্বে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।

লেখক :ডা. তানজিয়া নাহার তিনা