মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মাতার আশু রোগমুক্তি কামনায় শুক্রবার জুম্মাবাদ বাগেরহাটের মোরেলগঞ্জে দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে মোরেলগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মো. শাহাবুদ্দিন তালুকদার, দপ্তর সম্পাদক মাস্টার সাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান এইচ এম মাহামুদ আলী, হাফিজুর রহমান বাবুল, আওয়ামী লীগ নেতা ইখতিয়ার হোসেন দিলাল, পৌর যুবলীগ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সেচ্ছাসেবকলীগ আহ্বায়ক ইলিয়াস হোসেন দুলাল প্রমুখ। একই দিনে মোরেলগঞ্জ থানা জামে মসজিদেও মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
