ইন্দুরকানীতে অভিমানী মেয়ের আত্মহত্যার খবরে মায়ের মৃত্যু

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৪

পিরোজপুর অফিস ও ইন্দুরকানী সংবাদদাতা

পিরোজপুরের ইন্দুরকানীতে মায়ের সঙ্গে অভিমান করে মেয়ে আত্মহত্যা করেছে। আর মেয়ের আত্মহত্যার খবরে মৃত্যু হয়েছে মায়ের। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মায়ের সঙ্গে অভিমান করে বৃহস্পতিবার সন্ধ্যায় কীটনাশক পান করেন রেশমা আক্তার (১২)। রাতেই তার মৃত্যু হয়। মেয়ের মৃত্যুর খবরে অসুস্থ হয়ে শুক্রবার সকালে মারা গেছেন মা মিনারা বেগম (৪৫)। মা ও মেয়ের মৃত্যুতে ঐ পরিবারে চলছে শোকের মাতম। রেশমা উপজেলার উত্তর বালিপাড়ার জব্বার বেপারীর মেয়ে। সে উত্তর বালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।