রিকশাচালক সেজে খুনের আসামি ধরলেন সখীপুর থানার এসআই

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৫

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল আহমেদ রিকশাচালক সেজে এক খুনি মামলার আসামিকে গ্রেফতার করেছেন। বৃহস্পতিবার রাতে ঢাকার সাভার সিআরপি এলাকা থেকে তিনি খুনি মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেন। এ সময় পুলিশের এসআই ফয়সল লুঙ্গি-শার্ট, পায়ে ছেঁড়া স্যান্ডেল ও কাঁধে গামছা নিয়ে একজন রিকশাচালক সাজেন। এদিকে রিকশাচালক সেজে খুব অল্প সময়ের মধ্যে হত্যা মামলার প্রধান পলাতক আসামিকে গ্রেফতার করে প্রশংসা কুড়িয়েছেন পুলিশের এ কর্মকর্তা। মামলার বাদী পক্ষ ছাড়াও স্থানীয় এলাকাবাসী এসআই ফয়সালের প্রশংসা করছেন।