বেরোবি সংবাদদাতা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া ৩ অক্টোবর থেকে শুরু হবে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির তৃতীয় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী ১০ নভেম্বর থেকে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন ৩ অক্টোবর থেকে শুরু হয়ে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে। উল্লেখ্য, ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd) এবং জাতীয় পত্রিকায় প্রকাশ করা হবে।
