মোবাইল চুরির অভিযোগে তেরো বছর বয়সী এক কিশোরকে বিবস্ত্র করে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল আলীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন আওয়ামী লীগের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
