এবারও পারল না আবাহনী

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩৭

অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছে আবাহনী। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাব ৫-০ গোলে আবাহনীকে হারিয়ে ফাইনালে উঠেছে। হ্যাটট্রিক করেন সাকিব। সুজন  ও তাজ একটি করে গোল করেন। ফাইনালে সাইফ স্পোর্টিং ও নোফেল স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে। কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনীর কাছে হেরে বিদায় নেওয়া ঢাকার দল আবাহনী প্রতিবাদ করেছিল চট্টগ্রাম আবাহনীর একজন ফুটবলারের বিপক্ষে। প্রতিবাদ টিকে যাওয়ায় চট্টগ্রাম আবাহনীর পরিবর্তে ঢাকার দলকে সেমিফাইনালে নেওয়া হয়েছিল। তারপরও আবাহনী সেমিফাইনালে বিধ্বস্ত হলো সাইফের বিপক্ষে।