রানী হামিদ চ্যাম্পিয়ন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩৮

আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ আবারও জাতীয় মহিলা দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন। এবার ৩৯তম ওয়ালটন জাতীয় দাবার আসরে রানী হামিদ ২০ নম্বর ট্রফি জয় করলেন। আনসারের হয়ে খেলা রানী হামিদ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। ৯ খেলায় সাড়ে আট পয়েন্ট পেয়ে জাতীয় মহিলা দাবার শিরোপা অক্ষুণ্ন রাখেন তিনি। ১৯৭৯ সালে শুরু হওয়া জাতীয় মহিলা দাবার প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন রানী হামিদ। এরপর টানা ছয়বার চ্যাম্পিয়ন হন তিনি। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের দাবা কক্ষে অনুষ্ঠিত ৯ম এবং শেষ রাউন্ডের খেলায় রানী হারিয়েছেন মানিকগঞ্জের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভাকে। আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন রানারআপ হয়েছেন।