রাজধানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কবির হোসেন (২৮) নিহত হয়েছেন। শুক্রবার রাতে গুলশান এলাকার শাহজাদপুরে এ দুর্ঘটনা ঘটে।
গুলশান থানার এসআই মো. সাদেক জানান, বাসের ধাক্কায় আহত কবিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সব ক্যাসিনো গুঁড়িয়ে দেওয়া হয়েছে: র্যাব ডিজি
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের এএসআই আবদুল খান জানান, কবিরের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কবির চাঁদপুরের উত্তর মতলব উপজেলার মকবিল হোসেনের ছেলে। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
ইত্তেফাক/এমআরএম
