ক্যাসিনোতে কত কিছু
ঘটে রটে আসছে
কার চোখে পড়েনি তা
সাইনবোর্ড ভাসছে?
ক্যাসিনোতে জুয়া চলে
চলে নাচ জলসা
চলে আরো তাস খেলা
চলে মদ জল চা।
ক্যাসিনোতে কত টাকা
গুণে শেষ হয় না
কেনো যত বাড়ি শাড়ি
দামি কত গয়না।
নামি-দামি জুয়া-বাড়ি
ক্যাসিনো তা ক্যাসিনো
সব ফাঁস হলো—ওটা
আজকে না কে চেনো?
