সত্যজিত্ বিশ্বাস
নেতা
পরিবার দিবস? এইটা আবার কী? সোমবার, মঙ্গলবার আছে কিন্তু পরিবার বলে কোনো বার নেই। এই সব ভুয়া, মিডিয়ার সৃষ্টি।
তান্ত্রিক বাবা
ওরে পাগলা, পরিবার দিবস কী, এটাও জানিস না? যে দিবসে দুনিয়াতে পরি বাইর হইয়া আসে, সেই দিবসই পরিবার দিবস।
বিবাহিত পুরুষ
কী কইলেন, পরিবার দিবস? পরিবার মানে তো বউ। তাই পরিবার দিবস মানে বউ দিবস।
ব্যাচালর পুরুষ
ও পরিবার দিবস? স্ত্রৈণ বিবাহিতদের কথা আলাদা। ওদের কাছে বউই সব। ওদের কথা বাদ দেন। আসলে মা, বাবা, ভাই, বোন মিলে যে দিবসে পারিবারিক নির্মল আনন্দ পাওয়া যায়, সেটাই পরিবার দিবস।
