লেক্সার পরিবেশক হলো টেক রিপাবলিক

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫২

বাংলাদেশে ইউরোপের শীর্ষ ব্র্যান্ড লেক্সারের একমাত্র পরিবেশক হয়েছে টেক রিপাবলিক লিমিটেড। পরিবেশক হিসেবে ফ্লাশ মেমোরিতে উদ্ভাবনী সেবা যুক্ত করা এ ব্র্যান্ডের এসএসডি, ফ্লাশ ড্রাইভ ও প্রফেশনাল মেমোরি কার্ড দেশের বাজারে পরিবেশন করছে। অনলাইন ছাড়াও নিজস্ব চ্যানেল পরিবেশকদের মাধ্যমে দেশের প্রতিটি প্রযুক্তি বাজারে পৌঁছে দেওয়া এ মেমোরি ডিভাইসগুলোতে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত বিক্রয়োত্তর সেবা ঘোষণা করেছে।