প্রযুক্তি পণ্য নির্মাণে সেরা তাইওয়ানের অন্যতম শীর্ষস্থানীয় মেমোরি পণ্য নির্মাতা লিভেন ব্র্যান্ডের ডিডিয়ার৪ ২৪০০বাসের ৪জিবি ও ৮জিবি ক্ষমতার ডেস্কটপ র্যাম বাজারে এনেছে। পণ্যটি এনেছে এক দশকেরও বেশি সময় ধরে এদেশে মানসম্মত প্রযুক্তি পণ্যের অন্যতম আমদানিকারক ও পরিবেশক সোর্স এজ লিমিটেড। ২৮৮পিনের ডুয়াল চ্যানেল এ র্যামগুলো মাত্র ১.২ অপারেটিং ভোল্টের হওয়ায় চলাকালীন গরম হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাছাড়া অরিজিনাল চিপের এ র্যামগুলো বাজারে ছাড়ার আগে বিভিন্ন ব্র্যান্ডের মাদারবোর্ডের সঙ্গে ফ্যাক্টরিতে টেস্ট করে নেওয়ায় নিশ্চিন্তে যেকোনো ব্র্যান্ডের মাদারবোর্ড সাপোর্ট করবে। তাই আপনার অফিস, বাসায় অথবা গেমিং ডেস্কটপ পিসিতে এ র্যামের ব্যবহার হবে উচ্চগতিসম্পন্ন, সাশ্রয়ী ঝামেলামুক্ত, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিসহ ডিডিয়ার৪ ২৪০০বাসের ৪জিবি ও ৮জিবি ক্ষমতার লিভেন এ র্যামগুলো বিশেষ ছাড়কৃত দামে যথাক্রমে মাত্র ১৭৫০ টাকা ও ৩৪০০ টাকায় বাংলাদেশের সর্বত্র পাওয়া যাচ্ছে। পাশাপাশি ডিডিয়ার৩ ১৩৩৩ ও ১৬০০ বাসের ডেস্কটপ পিসির লিভেন র্যামও লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিসহ সাশ্রয়ী দামে বাজারে পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন সোর্স এজ লিমিটেডে।
