শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
নাব্য সংকট ও তীব্র স্রোতের কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে শনিবার ভোর পাঁচটা থেকে সকাল ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকার পর আবারও সীমিত আকারে চলছে ফেরি।
এদিকে পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পাড়ে চার শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, নাব্য সংকট ও তীব্র স্রোতের কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ভোর পাঁচটা থেকে সকাল ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। পরে আবারও সীমিত আকারে চলছে ফেরি।
সকাল সাড়ে ১০টার দিকে তিনটি কে-টাইপ ফেরি পরীক্ষামূলকভাবে চালানো শুরু করলেও সকাল ১১টার দিক চারটি টানা ফেরিসহ মোট আটটি ফেরি চলাচল করে। দুপুর তিনটা থেকে ফেরি চলছে চারটা।
