শমশেরনগর বণিক কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:০০

হান্নান সভাপতি, মশাহিদ সম্পাদক

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

ব্যাপক উত্সাহ-উদ্দীপনায় ও পুলিশি কড়া নিরাপত্তায় শুক্রবার কমলগঞ্জের শমশেরনগর বণিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আব্দুল হান্নান সভাপতি ও আজিজুর রহমান মশাহিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শমশেরনগর এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ১৬০০ ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ১৪৮৬ জন। নির্বাচন শেষে শুক্রবার রাত ১১টায় ফলাফল ঘোষণা করা হয়।

সহ-সভাপতি পদে ডা. জিল্লুল হক মামুন, সহ-সম্পাদক পদে বদিউল আলম বড় ভূঁইয়া, কোষাধ্যক্ষ পদে জাহিদুর রহমান, প্রচার সম্পাদক পদে সোহেল আহমদ এবং ১ নম্বর ওয়ার্ডের সদস্য নুর হোসেন, মোহন ফকির, আক্কল আলী, ২ নম্বর  ওয়ার্ডের সদস্য আব্দুল মুকিত, ইয়াজিদ খান, আহাদ মিয়া এবং ৩ নম্বর ওয়ার্ডের সদস্য শাহীন মিয়া, ইকবাল মিয়া ও কয়েছ মিয়া নির্বাচিত হন। 

নির্বাচনের প্রিসাইডিং অফিসার কমলগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা বলেন, ভোট বেশি থাকায় ভোটগ্রহণের পর গণনা করে ফলাফল ঘোষণা করতে রাত ১১টা হয়ে যায়। তবে আশঙ্কা থাকলেও কড়া পুলিশি নিরাপত্তা কোনোপ্রকার অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে।