কুড়িগ্রামে বাস থেকে হেলপারের লাশ উদ্ধার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:০১

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনালে পার্কিং করা বাসের ভেতর থেকে কিশোর হেলপারের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শিপন (১৪)। শনিবার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালের শাহজালাল পরিবহনের একটি বাসের ভেতর থেকে ঐ লাশ উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক আব্দুল লতিফ জানান, শিপন কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী রুটে শাহজালাল পরিবহনে হেলপার হিসেবে কর্মরত ছিল। শুক্রবার ভুরুঙ্গামারী থেকে ফিরে রাতে সে বাসের ভেতরেই ঘুমিয়ে ছিল। সকালে বা?সের অন্যরা ডাকতে গিয়ে তার নিথরদেহ দেখে পুলিশে খবর দেয়।

কুড়িগ্রাম সদর থানার ওসি (তদন্ত) রাজু সরকার জানান, কিশোরের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গলায় তার নিজের ব্যবহূত একটি গামছা প্যাঁচানো অবস্থায় রয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে কী কারণে শিপনের মৃত্যু হয়েছে।