আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক মিল শ্রমিককে ধর্ষণ করে তার ভিডিও ইনটারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে এক বখাটে। শুক্রবার রাতে নির্যাতিত নারী অভিযোগ দিলেও শনিবার মামলাটি এজহার ভুক্ত করা হয়।
ধর্ষণের শিকার ঐ নারী জানান, কারখানায় ডিউটিতে যাতায়াতের পথে পরিচয় হয় রূপগঞ্জের হোরগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে রকিব (২৩) ও তার বন্ধু আড়াইহাজার উপজেলার ইদবারদী গ্রামের সুজনের (২৫) সঙ্গে। পরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সুজনের বাড়িতে নিয়ে একাধিকবার দৈহিক সম্পর্ক করে রকিব। পরে ওই ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করে তা ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে ৭ মাস ধরে তাকে ধর্ষণ করেছে রকিব। গত ২৬ সেপ্টেম্বর রাতে সুজনের বাড়িতে নিয়ে ধর্ষণ করে এবং পরে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। গত শুক্রবার রাতে ধর্ষণের শিকার ঐ নারী বাদী হয়ে থানায় অভিযোগ দিলে পুলিশ ধর্ষক রকিবকে গ্রেফতার করে। এ সময় বাদী আরো অভিযোগ করেন, তাকে বিভিন্ন সময় মারধর করা হতো।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, মামলা রেকর্ড করা হয়েছে। আসামিকে কোর্টে চালান দেওয়ার কাজ চলছে।
