নিয়ামতপুরে গৃহবধূ খুন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:০২

নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা

নিয়ামতপুরে শুক্রবার রাতে স্বামী ও সতিনের হাতে এক গৃহবধূ খুন হয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী হত্যার কথা স্বীকার করেছে। নিহতের নাম লুতফুল (৫৫)।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রশিদপাড়া গ্রামের নফির উদ্দিন প্রথম স্ত্রী লুতফুলকে দ্বিতীয় স্ত্রী হিমু লতার সঙ্গে মিলে শ্বাসরোধে হত্যা করে। পুলিশ রাত ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ঐ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী ও সতিনকে আটক করে থানায় নিয়ে আসে।

থানার ওসি (তদন্ত) হুমায়ন কবির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী নফির উদ্দিন লুতফুলকে হত্যার কথা স্বীকার করেছে। সে জানায়, আমি এবং আমার দ্বিতীয় স্ত্রী হিমুলতা মিলে তাকে শ্বাসরোধে হত্যা করি। এ ব্যাপারে নিয়ামতপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।