অভয়নগরে তিন লাশ উদ্ধার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:০২

অভয়নগর (যশোর) সংবাদদাতা

অভয়নগরে স্কুলছাত্রীসহ তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে শনিবার সকালে উপজেলার নাউলি গ্রামের ইসমাইল মোল্যার ছেলে বাবুল মোল্যা (৩৫) ও উপজেলার বাহিরঘাট গ্রামের লতিফ মোল্যার ছেলে আকতার মোল্যার (৪৫) লাশ উদ্ধার করে অভয়নগর থানা পুলিশ যশোর মর্গে পাঠিয়েছে। এদিকে শুক্রবার বিকালে উপজেলার নওয়াপাড়া পালপাড়া এলাকায় আলহেলাল ইসলামি একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সাথী আক্তারের (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, এসব মৃত্যুর ঘটনায় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।